লেখক – লাবিব মাহফুজ চিশতী
রিক্ত না হয় কভু প্রেমিকের ভান্ডার
অফুরন্ত প্রেমোবারি সদা ঝড়ে পড়ে হইতে সে অন্তর!
প্রেমিক সদা ভাসে আঁখিনীড়ে, প্রেমও বানে যে নিথর –
প্রেমিক প্রেমও ধনে ধনী নিরন্তর।
এশক তোমার এ দীলে জ্বালায়, প্রেমাগ্নি অনল শিখা
এ প্রাণ যাচে দিবস নিশিথে সদায় যেনো পাই দেখা।
ভালোবাসা এ প্রাণের তোমারে টানিছে, আমার নিকটে অতি
আমার এ প্রেম সদা তোমারে, নিকট করিছে নিতি।
তোমার ভান্ড না হবে খালি, তুমি তো পরম প্রেমময়
যে শারাবে প্রাল হয়েছে মাতাল, পাইতে বুকে তব শ্রী চরণ।
আমার অন্তর আজ পেয়েছে তোমায় এশক সুধা বিছানায়
এ যে আমার মহব্বত প্রভু তোমার তরে যা তোমাময়।
তোমার ভান্ড না হবে খালি, তুমি তো পরম প্রেমময়
আমার ভান্ডার না ফুরাতে প্রভু, এসো মোর হৃদয় দরজায়।
লেখক – লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 01-01-2017
17 হাদীস রহস্য – রমুজে এশক।

