লেখক – লাবিব মাহফুজ চিশতী
তুমি যে ধনের ভিখারী
যে ধন লোভে মর্তে আসিয়াছ অনন্ত জগৎ ছাড়ি –
পাইতে যাহা ত্যাজিয়াছ আপনারে, আপনত্ব উৎসারী!
আমার প্রেম পাইতে নিজেরে, গড়িয়াছ রূপে আমারী।
সে ধন লভিয়া হে প্রেমোময় চিরদিন তোমা তরে
তব চরণ বাঞ্ছা করিয়াছে প্রাণ হৃদয় অন্দরে।
সে ধনে ধনী আরো করে মোরে, যেনো পাই তোমারে সদা
এ তিয়াস যেনো না মিটেগো প্রভু, বাড়ে যেনো সদা ক্ষুধা।
আমি চড়িয়াছি আজি অনুরাগ রথে, ধরিতে তোমারে হায়
জানি তুমি দিবে ধরা, যে প্রাণ তোমাতে সদা নিমগ্ন রয়।
ত্যাজিয়া তাহারে কি লাভ তোমার, যে তোমারে বাসে ভালো
যে তোমারে চায় একান্তে আপনায়, তারে কেমনে ত্যাজিবে বলো।
প্রভু জানি তুমি প্রেমোময়
আমার অনুরাগ চরণে তোমার, প্রেমের স্তুতি সদা গায়।
লেখক – লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 01-01-2017
17 হাদীস রহস্য – রমুজে এশক।

