লেখক – লাবিব মাহফুজ চিশতী
আজিকে গাইব প্রেমের গান
যে প্রেম মোরে দানিয়াছে মহাপ্রেম, আপনার সন্ধান!
গুণেতে যাহার পেয়েছি আমার, আমারি প্রাণের ধন
আমার অন্তহীন কল্যাণ।
আমার এ প্রাণ পিঞ্জরে বসি ভুলিয়া ছিলে মোরে
লুকায়ে ছিলে এতদিন একা, আপনাতে অন্তরে –
আজ তব প্রতারনা শেষ হল প্রভু, চিনে গেছি তব পথ
তাই তোমারে আনিতে বাহিরে আমার, সাজায়েছি স্বর্ণরথ।
সে রথ আমার হৃদয় অনুরাগ, ভালোবাসা তব তরে
কেমনে রহিবে আঁখি মুদিয়া, না জাগিয়া মোর অন্তরে।
আমি জাগাইব প্রভু আমারি হৃদয়ে, হেনে মহাপ্রেম বান
সে প্রেমবানে আসিবে তুমি, আমারি বাসর কানন।
আমার সকল সাধনা, বাসনা, তোমারি চরণ পানে
প্রেমোরথে চড়ি চলিয়াছি প্রভু, তোমারী সন্ন্যিধানে।
লেখক – লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 01-01-2017
17 হাদীস রহস্য – রমুজে এশক।

