লেখক – লাবিব মাহফুজ চিশতী
তোমার স্বরনেরে লইয়াছি বন্ধু করে
ক্ষণে ক্ষণে মোর হৃদয় বনে, আপন পরাণ অন্দরে।
তব রূপ ধ্যান সদা জাগ্রত আমার হৃদয় মন্দিরে
তোমারী স্বরণ প্রভু ঘিরিয়া রয়েছে মোরে।
তব স্বরণ আনে প্রেমের অনিন্দ্য ধারা, হিয়ার গহীন তলে
আনে মরমে মোর মহাপ্রেমও বারি হৃদ যমুনার কূলে।
সে সুধাস্রোতে আমি গাহন করিয়া পূজিগো তোমারে সদা
তব মোহন মুরারী রূপ নয়ন হতে, হবে না কখনো জুদা।
তোমারী স্বরণ ধ্যান সায়র মোর জাগায় আপন প্রাণ
সে প্রাণের প্রতি পলে পলে প্রভু, তোমারী অধিষ্ঠান।
তোমার রূপের অচিন্ত্য মোহ প্রাণে রবে চিরকাল
যদিও বা ফিরে আসি বার বার, ধরণীর ধরাতল।
আমি ছাড়িব না কভু স্বরণ তোমার, করিয়াছি যারে আপন
সে মোর বন্ধু, সতত যেনো আমাতেই রহে বহমান।
লেখক – লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 01-01-2017
17 হাদীস রহস্য – রমুজে এশক।

