লেখক – লাবিব মাহফুজ চিশতী
আমার ধর্ম গড়িয়াছি আমি
আমার সচকিত প্রাণ আপন ধ্যানে, করিয়াছে তোমারে স্বামী!
আমি আমারি হৃদয়ে আপন তোমায় করেছি অর্ন্তযামী
বারে বারে তব চরণ প্রনমী।
আমার প্রাণের যত সংস্কার আজি, ত্যাজিছি সযতনে
আমার সকল চেতনা প্রভু বিলুপ্ত তব চরণে।
শুধু অবচেতনে হেরিতেছি সদা তোমার চিন্ময় রূপ,
সে রূপ সুধা মোর অঙ্গে জ্বালিছে, গন্ধ বিধুর ধূপ।
আজ আর প্রভু নাই আমাতে আমার সচেষ্ট প্রাণ
আমি আজ ভবে আমিহীন হয়ে, তোমাতে রয়েছি মগন।
আমার সকল আকল নকল লুপ্ত মানস গগনে –
শুধু জানি প্রভু এ প্রাণ আমার, রয়েছে তোমার ধ্যানে।
জানিনা প্রভু এ প্রাণ কভু তোমারে পাইবে কিনা
জানি শুধু মোর হিয়ায় বাজিছে, তোমারই সুরের বীণা।
লেখক – লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 01-01-2017
17 হাদীস রহস্য – রমুজে এশক।

