লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

কবিতা – মারেফত আমার সম্পদের মূল

লেখক – লাবিব মাহফুজ চিশতী

আমার আছে যত ধন
যত সৎ মহৎ অতি, যত আছে প্রাণ –
আমার সর্ব অস্বিত্বে যে রত্ন বহমান
সেতো দীল দরিয়ায় পাওয়া তব পরিচয় জ্ঞান।

তোমারে পেয়েছি আমার করে এইতো আমার মহাজয়
তব চরণ আলোকে গড়েছি আমায়, তোমার পূর্ণতায়।
তব ভেদ আজ জানিয়াছি আমি, আমাতে তুমি থাকো
আমার প্রাণের রূপে অরূপে, তুমি তোমারী রূপ আঁকো।

এইতো তোমার অনিন্দ্য সুর, যা বাজে সর্বদায়
আমারে কেন্দ্র তুমি, ধরা মাঝে তুমি প্রকাশিছ আপনায়।
এ ভেদ জানিয়া ধরেছি তোমারে, যতনে আমার মাঝে
জেনেছি প্রভু সদা সৎ আত্মায়, তোমারি গুণ বিরাজে।

এ আমার মারেফত, সকল ধনের মাঝে অতি মূল্যবান
আসরার তব আশেক হৃদয়ে, মারেফত রূপে বর্তমান।

লেখক – লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 01-01-2017
17 হাদীস রহস্য – রমুজে এশক।

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ