লেখক – লাবিব মাহফুজ চিশতী
ছাড়িয়াছি সকল আজ
পাইতে তোমারে হৃদয় মাঝারে, ভুলিয়াছি সকল কাজ!
যেনো প্রভু তুমি করো সতত মোর হৃদপদ্মে বিরাজ
আজ ধরিয়াছি বিরাগীর সাজ।
জানি প্রভু তুমি তারেই করো কৃপা, যে তোমার হয়ে যায়
সকল ত্যাজিয়া শুধু যে প্রেমিক, তোমাতেই শরণ নেয়।
শুধু তোমার প্রেম সুধা পিয়ে যার মিটে পিপাসা
তারেই তুমি কর সুধাদান, নিবাড়ী তাহার তৃষা।
একা হয়ে যে এ ধরাতলে শুধু, তোমারে রাখে মনে
তার তরেই তুমি বহাও আব হায়াত, প্রেমের বৃন্দাবনে।
তাইতো প্রভু পাইতে তব চরণ আলোক ধারা
তোমা বিনা সব ছাড়িয়া প্রভু, হয়েছি আপন হারা।
আমার সকল আমি ত্যাজিয়া আজি, তোমাতে নিয়েছি শরণ
বিরাগী আমি সকল হতে পাইতে তব রাঙা চরণ।
লেখক – লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 01-01-2017
17 হাদীস রহস্য – রমুজে এশক।

