লেখক – লাবিব মাহফুজ চিশতী
আমার হৃদয়েতে রয় আমার সত্য
হৃদয় উজার করি সে- হৃদয়ে জ্বালে, আলোক ধারা অনন্ত!
সে আলো মোরে দেখায় তব পথ, তোমার পথের মাহাত্ম্য
হে প্রভু, তোমার নূরে করো মোরে নূরান্বিত।
জগৎ মাঝে রয়েছে কত নাছুতের অগ্নি-ধারা
কত হিংস্র পশু, ব্যাঘ্র, শার্দুল, কত লোভের মোহনচূড়া!
কত জড়া ব্যাধি, মরণ, শমণ, কত অনিত্য কলুষ ভরা
এসব হতে বাঁচিবি কি করে, হে পথিক পথহারা!
বাঁচাইবে তোমারে এসব হতে তোমারি হৃদয়ের আলো
যে আলো জ্বালাইয়াছে সত্যের প্রদীপ, যে হৃদয় গহীনে ছিলো।
সকল ছাড়িয়া ধরিও সত্য যে করে তোমায় রক্ষণ
কভু ও সে ত্যাজিবেনা তোমায়, না ছাড়িবে অনুক্ষণ।
হৃদয়ে আমার জ্বালাও প্রদীপ দয়াল দয়াময়
সে প্রদীপ শিখায় যেনো খুঁজে পাই, তোমার চরণাশ্রয়।
লেখক – লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 01-01-2017
17 হাদীস রহস্য – রমুজে এশক।

