লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

কবিতা – বিনয় আমার গর্ব

লেখক – লাবিব মাহফুজ চিশতী

আমি ধূলি তব চলা পথে
তোমার চরণস্পর্শে লভিব কাওসার – এ মোহ নিবৃত্তে –
চিরকাল রব পড়ে, ধূলি হয়ে তব চরণ বাহিত রথে!
তোমার অনন্ত প্রেমের স্রোতে!

প্রেম তো তোমার আদি অন্তহীন, যা নাহি ফুরায়ে যায় কভূ
সে প্রেম আশে তোমারি সকাশে, চাহিয়া রয়েছি প্রভু।
দাও মোরে সে শ্রীরূপ দর্শন, দাড়ায়ে মোহনরূপ ত্রিভঙ্গে
প্রেমরূপ তব হেরিব আমি, ধরিব আমার অঙ্গে।

আমি তব চরণের দাস তব দাসের দাসী অভাজন
বিনয় আমার তোমার চরণে প্রভু, যেনো রহে সর্বক্ষণ।
আমি সদা যেনো প্রভু ভজিগো তোমায়, ভরিয়া আমার ডালি
বিনয়ে যেনো হৃদয় উপারি, সাজাই সে পূজাঞ্জলী।

সে পূজা প্রভু গ্রহণ করিও হনন করিয়া মোরে
মরিব আমি শ্যামরূপে মোর, যে মুরলীধারী সংসারে।

লেখক – লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 01-01-2017
17 হাদীস রহস্য – রমুজে এশক।

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ