লেখক – লাবিব মাহফুজ চিশতী
আমার অন্তরাত্মার প্রতি শাখায় শাখায়
তুমি দয়াময়, প্রভু আমার, অনাথের আশ্রয়।
তব শ্রীচরণ তলে, ব্যাপিত রহিব চিরকাল সর্বদায়
তুমি আমার শ্রীরূপ মহিমাময়।
অনন্ত হইতে প্রভু আসিয়াছ হেথা আমার স্বরূপ ধামে
ছিলে গঞ্জজাতে, একাকী একত্বে, প্রচারিলে বহু নামে।
বহু মাঝে তুমি একেরই ধারা তাওহীদে তব বাস
তুমি পরম প্রভু এ দেহ ধামে, লইয়াছ ক্ষনিক আবাস
পতিত পাবন হয়ে এ ধরায় ত্বরাইতে ভক্তজনে
জগতের হরি, নারায়ণ তুমি, নর হয়ে এলে ভূবনে!
তব জাতজগতে প্রভু উঠিয়াছে ঢেউ, প্রেমের সুধা বানে
তাইতো তুমি এলে ধরামাঝ, প্রেমের বৃন্দাবনে।
আমি অনন্ত প্রেমের গাহি জয়গান, প্রেমেতে পাব তোমায়
বিশ্বাস জোড়ে বাঁধিয়াছি প্রভু, তোমারে আমার আপনায়।
লেখক – লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 01-01-2017
17 হাদীস রহস্য – রমুজে এশক।

