লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

কবিতা – জেহাদ আমার স্বভাব

লেখক – লাবিব মাহফুজ চিশতী

ফিরিতেছি তব দ্বারে
ধরিতে আপনত্বে তোমারে –
ত্যাজিয়া সকল কাল ফনী জ্বালা, ফেলিয়া ধরার ক্রোড়ে
আসিয়াছি তোমার দুয়াড়ে।

আত্মারে আমার করিয়াছি দাস তোমার চরণের তরে
আত্মার যত ছিল অনাত্মীয়, ভুলিয়া তাদের সকলেরে।
আজ অনন্ত শক্তিমত্তা বাহুতে আমার, ছিড়িতে সব মায়াজাল
সব ত্যাজি প্রভু চরণে তোমার রহিব স্থির অটল।

জিহাদ প্রভু দুনিয়া ধনে, যতই বাঁধন আনে
ছিড়িব সকল মুহূর্ত মাঝে, উন্মাদনার বানে।
আমি তেজী মহাকালে মহারথী আজ, নাই মোর কোনো ভয়
সব ভয় ত্যাজি আপন করিয়া লইব আজ তোমায়।

হে দয়াময় দাও নির্ভয়, এ মোর প্রার্থনা
এ জিহাদে প্রভু জিতিয়া আমি, তোমাতে হইব ফানা।

লেখক – লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 01-01-2017
17 হাদীস রহস্য – রমুজে এশক।

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ