লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

কবিতা – সন্তোষ আমার সৌন্দর্য

লেখক – লাবিব মাহফুজ চিশতী

তুমি রহ যাতে খুশি
তাতেই পরম তৃপ্তি যে আমার, তাতেই আমি উল্লাসি।
তোমার এরাদায় যে স্রোত বয়ে যায়, তাতেই আমি স্রোতস্বী
আমি তোমাতেই রব খুশি।

বিভুতি তোমার ছড়ায়ে রয়েছে জগতের সবখানে
ভালোমন্দ সকল বহিছে ধরায় আমাদের কল্যাণে।
তোমার ইশারায় নদী বয়ে যায়, বয়ে যায় মহাকাল
তোমার সকল ইচ্ছা প্রভু রবে অধিষ্ঠিত চিরকাল।

আমি তো তোমার দাসের দাসী তব চরণের ভিখারী
আমার তরে প্রভু সদায় বহিতেছে তোমার করুণাবারী।
তব কৃপা তলে রহি নিরবধি, শিরেতে বাঁধিয়া তব দান
তোমারি ধ্যান সদায় আমায় করেছে মৃত্যুহীন।

কি ক‘বো তারে হৃদয়ের কথা, হৃদয়ের যে অধিশ্বর
তোমা তরে প্রভু সদা যেনো থাকে, উন্মুখিয়া এ অন্তর।

লেখক – লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 01-01-2017
17 হাদীস রহস্য – রমুজে এশক।

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ