লেখক – লাবিব মাহফুজ চিশতী
আমারি পরাণে আমি পেয়েছি তোমায়
আমার এই বুকের গহীনে হৃদয় পিঞ্জরায়।
খোদবি নাস্তি করে খোদাবি প্রাপ্ত হতে, তোমার রূপের দরিয়ায়
পরমেরে করে ধারণ প্রাণে, হয়েছি গুরুময়।
আপনত্বে আমার ছিল যে প্রাণ চির বহমান
অনন্ত কালের স্রোতে, অন্তহীন চির মূর্তমান।
সে খোদ খোদা আজি গুরুরূপে মোর ধরা দিল আপনায়
দয়াল তব শ্রী রূপে আজ, সে রূপ পেলাম নিত্যতায়।
তব রূপ আর সে রূপ প্রভু নাহি কভু হয় জুদা
পরম খোদা তুমিই দয়াল তোমাতেই সে রয় বাধা।
আমার তরে হৃদয়ে আমার রয়েছিলে জাগি নিশিদিন
ত্যাজিলে আমিত্ব পরম তুমি জাগিবে নিত্যপ্রাণ।
আমিতো প্রভু ওগো আমি নহি আর তোমারে ধরিতে প্রাণে
হয়ে গেছি তুমিময়, তুমিই আমি, আনাল হক্বের ধ্যানে।
লেখক – লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 01-01-2017
17 হাদীস রহস্য – রমুজে এশক।

