লেখক – লাবিব মাহফুজ চিশতী
তব মিলন আমার জীবনের সাধনা
আঁখিধারে বয়ে যাওয়া স্রোতশীল কামনা
মোর মরমও মাঝে প্রভাত সাঝে, তোমার চরণ বন্দনা
আমার জীবনের সাধনা।
মাশুক তুমি এ হৃদয়ে রাধামনের অনঙ্গে
আঠারো দন্ড নিশায় আসো, কাব কাওসাইনে ত্রিভঙ্গে।
আওআদনাতে আরো নিকট ধরা দাও মোর ত্রিলোচনে
প্রেম বাসরে ওরাওলে মাশুক রূপ দরশনে।
হেরিব ঐ শ্রীরূপ সুন্দর আঁখি যুগল ভরিয়া
মোর ব্যাকুল নয়ন শান্ত হবে, সে রূপ সুধা হেরিয়া।
শত জনম কাটুক প্রভু সে রূপ হেরী পলকে
অবিরত আসবে প্রাণে দীদার তোমার আলোকে।
শ্রীরূপ তব আঁখি মাঝে সদায় রবে অঙ্কিত
সে রূপ সাগরে ডুবে আমার নয়ন হবে শিতলিত।
লেখক – লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 01-01-2017
17 হাদীস রহস্য – রমুজে এশক।

