লাবিব মাহফুজ চিশতী
দেখবি যদি সুরত নবীর
নবুয়তের পর্দা খোলো
এশকে মাওলায় চলো রে মন
এশকে মাওলায় চলো।
আল্লাহ আদম নবী তিনে, ছিল গঞ্জ মুখফিয়ানে
সাতে পাঁচে রূপ গঠনে, মুহাম্মদ নাম ধরিল –
তিন জামাত ঘুরিয়া সে নূর, চার আসমানে এলো
জ্ঞানী যারা চিনলো তারা, অজ্ঞানীতে না চিনিল।
আশ শায়খু ফি কাওমী দলিল, আহমাদু বেলামীম কওল
আতিউল্লাহা আতিউর রাছুল, হায়াতুনে প্রকাশিল –
আলিফ লাম আর মীমের খেলা, ত্রিধারায় খেলিল
জ্ঞান নয়ন ফুটিলো যাহার, সেইতো তাহা দেখতে পেল।
চার আকসামে হাজির যিনি, হায়াতুন কুদরতের খনি
আহসান সুরতে তিনি, এবার জহুরে আসিল –
দয়াল হিমেল শাহ নাম ধারণ করে, কান্ডারি সাজিল
ও তার ভজন সাধন না করিয়া, লাবিবের দূর্গতি হল।
লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 23/07/2026

