লাবিব মাহফুজ চিশতী
কোথা হইতে আসে কালাম জানোনি
আসমান জমিন একাকারে, এই দেহেতে দেখছোনি।
পঞ্চবস্তু পঞ্চতনে, দুই কাতার দেহ ভূবনে
রয় মিশিয়া পাঞ্জাতনে, একাকারে লাছানী
খফি হতে জলির পানে, নাযিল হয় ওহীর ধ্বনি।
জাহের আর বাতেনের খেলা, খেলছে আপে খোদাতালা
সত্তর হাজার পর্দা তোলা, ভেতরে গুনমণি
সেইতো প্রকাশ আরেফেলে, বরযোখেতে আইনী।
হাহুতি কোরানের খবর, লাহুতি কোরানে প্রচার
এমকানী অজুদের মাঝার, শব্দ কালাম শুনছোনি
গুরু বাক্য জিন্দা কোরান, লাবিব পাইল নিশানী।
লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 28/08/2026

