লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – আমি বলবো কি আর ভেদের কথা

লাবিব মাহফুজ চিশতী

আমি বলবো কি আর ভেদের কথা
জানে সে ভেদ আরেফ জনে
জানে আলেমে এরফানে।

কূল মাখলুকের কেবলা নবী হয়
খালেক হয়েও নবীর পানে রুজু দয়াময়
খোদায় নামাজ পড়ে আরশে আলায়
মুহাম্মদী কাবার ধ্যানে।

দেখো মীম হরফে মাশুক মুহাম্মদ
আলিফ লামে যোগ মিলনে মীমে পাইল হদ
নূর শহুদ আর এলেম অজুদ
পাঁচে চাইরে নয় বতনে।

খোদার অঙ্গে ছিল গুপ্ত যত ধন
সকল দিয়া গঠলেন খোদা মুহাম্মদী তন
খোদার কালাম নবীর জবান
অচিন এবার আসলো চীনে।

ওরে ইমান আমার মুর্শিদ সরোয়ার
যুগে যুগে জগৎব্যাপী মুহাম্মদ প্রচার
লাবিব বলে ভেদের খবর
আল্লা রাসুল এক আসনে।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 28/08/2026

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ