লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – নয় বতনে ছায়ের করে

লাবিব মাহফুজ চিশতী

নয় বতনে ছায়ের করে, জহুর হলে এমকানে
কে ছিল ঐ গঞ্জমুখফি, তারে চিনে নে।

আপন সুরত প্রকাশিতে কত কারিগরী
এশকের জোশে এরাদাতে, করিলে কাচারী
অব্যক্ত রূপ ব্যক্ত করি, জহুর হলে আদম তনে।

পাঁচে চাইরে মিলন করি খেলছে মাওলা জগতে
তেফেল কামেল বারো কারে, প্রকাশে নিজ সেফাতে
নিজ সুরত দেখায় কুদরতে, মুহাম্মদী পাঁচতনে।

নযুলে আসিয়া মাওলা আপনি হইলেন প্রচার
মাছালু নুরীহি বলে প্রমাণ দিলে অনিবার
লাবিব কয় সে নূরের খবর, জাত সেফাতে ভূবনে।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 28/08/2026

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ