লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

ক্ষুদ্র বিশ্বে বৃহৎ কোরান, রাখা আছে গোপন করে

লেখক – শেখ আমিরুদ্দিন (পশ্চিমবঙ্গ, ভারত)

ওরে ক্ষুদ্র বিশ্বে বৃহৎ কোরান
রাখা আছে গোপন করে 
চিনতে যেজন পারে
ও মন চিনতে যেজন পারে।

ছিলো নূর আহাদিয়াতে 
বাঞ্ছা জাগে প্রকাশিতে 
তিন দরিয়া করিয়া পার 
আসিলো জহুরে।

নুর, শহুদ, এলেম, ওজুদ 
এই চার এতবার ধরে 
নুর মুহম্মদ পয়দা হলো
সাজিলো জগৎ সংসারে।

আহাদ নুরী কলম দিয়া 
যাচ্ছেন কলেমা লিখিয়া 
গোপন হাফিজাতে কুয়া
লৌহ মাহফুজের ভিতরে।

সপ্ত ফলক পঞ্চ নূরে
খোদা গড়িলেন যাহারে 
উদয় তা মক্কার শহরে 
আরেফে আল্লাহর জবান ধরে।

মিম মহলে নকশা রাখা
নাসুতে তার ছবি আঁকা 
বুঝিবেনা জাহেল বোকা
দুনিয়ার ভিতরে।

নাফসাহু আর রাব্বাহু
তুমি দেখো তালাশ করে
আমির উদ্দিন চিনবি সেদিন
গাজী ইসমাঈল শাহর কৃপা জোরে।

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ

বিভাগসমূহ