লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

ফরিদুদ্দিন আত্তার রহ. এর কবিতাবলীর অনুবাদ

অনুবাদ – লাবিব মাহফুজ চিশতী

০১.
উভয় জগত ভেসে বেড়ায় আত্মার অসীম সমুদ্রে
দেহটিও, আত্মার গভীর লুকানো
দেহের গভীরে আত্মা –
উভয় উভয়ের মধ্যে বিলীন।

বেড়িয়ে এসো বিভ্রান্তি থেকে
মানবসত্ত্বার গভীরে খুঁজে নাও অমরত্বের পীঠস্থান।
সেখানে, তোমাকে পুর্ণ করবে সেই শাশ্বত নিঃশ্বাস
এবং জানাব, শত রহস্যের সমাধান।

আর যদি হও বিচলিত
তোমাকে আপাদমস্তক গ্রাস করবে বিলাপ
জাগ্রত থেকো রাতে, এবং নির্লিপ্ত দিনে
যতখন না পূর্ণ হয় সকল আকাঙ্খা।

প্রার্থনা করো ও অন্বেষণ করো –
যতক্ষন না প্রার্থনাটিও বিলীণ হয়ে যায়।

০২.
তোমাকে ধারণ করতে পারেনা এ মহাবিশ্ব
যখন তুমি অবস্থান করো শাশ্বত দীদারে।
মহিমাময়ের স্বানিধ্যে যখন যুক্ত হও তুমি
তোমার হৃদয় মুক্ত হয় জগত থেকে।

সেই চিরন্তন মিলনকে উদযাপন করো
শাশ্বত সৌন্দর্য ও সমর্পনে
ঝড়ে যাওয়া ফুলের মত, দেহে আবদ্ধ থেকো না
নশ্বরতা থেকে মুক্ত হয়, অবিনশ্বর হও।

০৩.
বন্ধু তোমায় কিভাবে চিনবে
যদি তোমার হৃদয়টি না হয় ক্ষতবিক্ষত?
ইশকের পথে পা বাড়াও, ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে
কারণ, প্রকৃত প্রেমিকেরা পরস্পরকে চিনে নেয়
হৃদয়ে ক্ষত দেখেই।

০৪.
প্রকৃত প্রেমিক সদায় সচেতন
বিভ্রান্তি হতে, যা প্রেমাস্পদ নয়!
আপন দৃষ্টি হলো বন্ধ দরজা
খুঁজে চলো, প্রেমাস্পদের দরজা সর্বদা খোলা।

০৫.
ঐশ্বরিক প্রেম তোমায় টেনে নিবে
প্রজ্ঞা আর জ্ঞানের বহু উর্দ্ধে
তোমাকে ভাঙবে, গড়বে – চূর্ণ বিচূর্ন করবে।

তোমার অহং কে মুছে ফেলার প্রথম পদক্ষেপ
জীবনকে উৎসর্গ করো –
ত্যাগ করো জীবনের সকল কিছু।

যদি সাহসী হও, তাহলে এ পথে এসো
নতুবা, আত্মত্যাগ কোনো সাধারণ বিষয় নয়।

০৬.
পরমাত্মার গভীর হতে
পুনঃ আবির্ভূত হলাম আমি
এক ফোট জল, সমুদ্র থেকে –
প্রসারিত ভোর, প্রখর দুপুর
অদৃশ্য হলাম আমি।
আসা যাওয়ার কোনো খবর নেই আমার কাছে।
কেনো ঝাপ দেয় অগ্নিতে, প্রশ্ন করোনা পতঙ্গকে
প্রেমিক ভূলে যায় সব উত্তর।
ভালোবাসা মূলত জ্ঞান ও অজ্ঞতা
আমি একাধানে জ্ঞানী ও নির্বোধ
আমি শুধু দেখেছি আমার হৃদয়কে
উভয় জগৎ অতিক্রম করতে।
উন্মাদ হয়ে যেতে।

০৭.
অন্বেষণ করো পরমকে।
যদি না করো, তবে তুমি মৃত
প্রাণহীন ছায়া, আত্মাহীন পুতুল, নিতান্ত শিশু।

যদি চাও গুপ্তধন, অবিচল হও।

যা তোমাকে পথভ্রষ্ট করে
তা সবই এক একটি প্রতিমা,
এবং তুমিই তখন মূর্তিপূজারী।

বুদ্ধি যখন শান্ত আর হৃদয় উত্তপ্ত
তখন তুমি আকুলতার মদে মাতাল হও
জ্ঞানশূণ্য হও, অতৃপ্ত হও।

এমন উৎস খুঁজে বের করো, যে মাদকতা
কভূ হারায় না, বয়ে চলে যুগ ‍যুগ,
অনন্তকাল।

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ

বিভাগসমূহ