লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – চরণও পরশে তব মরু সাহারায়

লাবিব মাহফুজ

চরণও পরশে তব মরু সাহারায়
ফুটিল কাঞ্চন হয়ে জ্যোতির্ময়
সুঘ্রাণ স্পর্শে মাতিল এ ধরা
অপরূপও রূপ দেখো মরুরও ছায়ায়।

স্তব গাহে তোমার ধূলিকণা সবি
হইল ধন্য মরু দেখে তোমার খুবি।
নূরময় হে রাসুল তোমার ছোঁয়া পেয়ে
জাগিল সত্য সুন্দরতায়।

যাযাবর মরুচারী পেয়ে তব পরশ
উষা আভা সম জ্যোতি হইলো উদ্ভাস
তোমারি নূরেতে আলোকিত এ ধরা
পূণ্য পরশে ধন্য হইল মরুময়।

রচনাকাল – 22/02/2012

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ