লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – জিবন প্রভাতে আসিলে সখা

লাবিব মাহফুজ

জিবন প্রভাতে, আসিলে সখা
আধারের বিদারী প্রিয় মরমে আমার,
এই দেউলে তোমার পূজার ডালি
স্বরণ রথে প্রভু সাজাবো আবার।

ধিয়ানে যতনে সাজানো হৃদিবন
স্বরণের মুরলী বাজে যেথা অনুক্ষণ,
হিন্দোলী ওঠে মোর মরমের মহাপ্রাণ
তব চরণও সুধা পেয়ে পরাণও মাঝার।

এ কুঞ্জে যবে পেলাম প্রভু রাঙা শ্রী চরণ
চরণ মায়ার লাল শারাবে, অনুরাগে হলাম খুন,
নয়নে শুধু মোর জাগে আজ নিরাঞ্জন
মন মাতালো প্রভু মনহারা তব সুর ।

ওগো নিশিথের গহনও স্বপনও চারী
ওগো নয়নও সলীলে ভাসা প্রেমও তরী,
রহিও মোর বৃন্দাবনে, ত্রিভঙ্গে ঐ রূপ সুন্দর
ও রূপ মাঝে বিলাইব, সকল হারা মোর অন্তর।

রচনাকাল – 05/02/2019

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ