আপন ফাউন্ডেশন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – নিয়ত চরণে তব নিরত এ প্রাণ

লাবিব মাহফুজ

নিয়ত চরণে তব নিরত এ প্রাণ
হে প্রভু, হে খোদা, আল্লাহ ভগবান –
তব শ্রী চরণও সেবা করি প্রতিক্ষণ
এ তনু-মন-প্রাণ, করে সমর্পণ।

ঐ চরণও পদ্মদলে যে আলোক সুধা
সে আলোয় শির মোর রহে যেন বাধা।
হে অনন্ত কৃপাধারী, হৃদয়ও গহনও চারী
দিয়ে মোরে প্রেমও বারী, করিও আপন।

জানি তব শ্রী চরণে ব্রক্ষা, বিষ্ণু, শিব
লুটায়ে করিছে সেবা, দেবতা দেবাধিদেব।
তোমারী চরণে হায়, সকলের আশ্রয়
মোরেও কর নির্ভয়, হে পতিত পাবন।

রচনাকাল – 22/07/2019

Others Post

আপন খবর - Apon Khobor

লাবিব মাহফুজ চিশতী
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ