লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – ভূলে কি যাবে মোরে

লাবিব মাহফুজ

ভুলে কি যাবে মোরে
না জাগি যদি শরতও প্রাতে –
এমনও রজনী গভীরে।

না আসি যদি চকিতে তোমার, বুকের আলিঙ্গণে
না লিখি যদি কবিতা এমন, তোমার স্মৃতি স্বরণে
তবে কি আমায়, না রাখিবে মনে, প্রণয় বিরহ বাসরে।

না যদি গাই মোর কণ্ঠ ছেড়ে গান, লাজ মেখে দুনয়নে
না যদি ডাকি পিছন হতে প্রিয়, আসিতে মোর বেনুবনে
তবে কি তুমি ত্যাজিবে আমায়, ভুলে যাবে চিরতরে।

রচনাকাল – 01/10/2019

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ