লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – তব পদছায় মোর মরম নিয়ত লুটায়

লাবিব মাহফুজ

প্রভু তব পদছায়, মোর মরম নিয়ত লুটায়
তব স্বরণ বৃন্দাবনে,
আমি ফিরে ফিরে আসি, তোমার করুণা রাশি
পাইতে অহর্নিশি, আপন প্রাণে।

বহে তব করুণাধারা জগৎব্যাপী
ধরার সকল খানে, সকল ছাপি
সে সুধা করি, মোরে দাও অনিবারি
জ্বালো চরণ প্রদীপ মোর চিত্ত কাননে।

প্রভু তুমি চিরকাল পতিত তারণ
মোর অসহায় প্রাণে দাও সহায় শরণ
তোমার আশীষ বাতি, জ্বালো হৃদয়ে নিতি
তোমার মহাপ্রেম আনো প্রভু, আমার ভূবনে।

রচনাকাল – 21/10/2019

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ