আপন ফাউন্ডেশন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – চাতকের মতো প্রাণ কাঁদেগো আমার

লাবিব মাহফুজ

চাতকেরও মতো প্রাণ কাঁদেগো আমার
চকোর সম চেয়ে থাকি অনিবার –
ঐ শ্রীরূপও সুধা, দাও নয়নে প্রভু
তব শ্রী চরণ রাখো মোর পরাণ ও মাঝার।

তব রূপও জ্যোতি প্রভু বিলাও প্রাণে
তুমি জাগিয়া রহিও মোর হৃদয় ধ্যানে।
ভক্তিলতা-বান, হানো প্রাণে সর্বক্ষণ
প্রেমও পরশে ভরিও আমার চারিধার।

হৃদয় রাগিনী বাজে ভৈরবী সুরে
তব ত্রিভঙ্গিম রূপ রাজে মোর আঁখিনীড়ে।
আমার আকুল হিয়া যাও নিত্য পরশিয়া
উজলিত করা মোরে কাটিয়া আধার।

রচনাকাল – 17/10/2019

Others Post

আপন খবর - Apon Khobor

লাবিব মাহফুজ চিশতী
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ