লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – তব চরণ ভিখারী হয়ে অনিবারী

লাবিব মাহফুজ

তব চরণও ভিখারী, হয়ে অনিবারী
তব চরণও সুধায় আছি হয়ে মশগুল
ও রাঙা চরণও আমার, অকূলের ও কূল।

পথভোলা এ ভাঙা তরী, বাইতে কি আর পারি দয়াল
বাইতে কি আর পারি
তুমি নিজ গুণে কৃপা করে দিও চরণ তরী দয়াল
দিও চরণ তরী।
ঐ চরণ তরী দিও মোরে গো আমি হইয়াছি আকুল।

তোমার হয়েছে যেজন তুমি তারে করো পার দয়াল
তারে করো পার,
আপন ত্যাজিয়া দয়াল যেজন হয় তোমার, দয়াল
তারে দাওগো চরণ সার।
তহভাগা লাবিব কান্দে গো দয়াল দিও চরণ পদ্মদল।

রচনাকাল – 03/05/2019

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ