লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – চাও যদি মন তারে

লাবিব মাহফুজ

চাও যদি মন তারে, আগে চিন আপনারে
ও তোমার আপনত্বেই সে রূপ নিত্য বিরাজও করে।

নিরিখ ধরে নিজ পানে
চেয়ে দেখ স্বরূপ ধ্যানে
অধর চাঁদ এই মানব কাননে
অহর্নিশি বসত করে।

ভুলে আজ আপন জনা
তার পানে রও ভ্রান্ত মনা
তাইতো দীলের ধোকা যায়না
পাওনা শ্রী রূপ নয়ন ধারে।

অধম লাবিব বলে ছেড়ে সকল
ধরো গুরুর চরণ যুগল
কৃপা যদি করে দয়াল
স্বরূপে রূপ দেখাবে তোরে।

রচনাকাল – 20/08/2018

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ