লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

কবিতা – নির্মাণ

লাবিব মাহফুজ

স্বরন পাড়ের এ কাননে, জাগে আশার কনক দেউল
নিরাভরন এ হৃদয় স্রোতে, অচ্যুত প্রাণ হয় ব্যাকুল।

জাগে স্বপন, আসে বন্ধন, আসে নির্মাণ এ প্রাণে
বিরহের ঐ অনিন্দ্য সুর, আনে আনন্দ হৃদাঙ্গনে।
স্বরনে আসে যায়, মরম চরনে লুটায়
নয়ন সুধার জোঁছনা ধারায়, ভরায় দু-কুল।

যে জ্যোতিধারা নিরন্তর চরণ ছায়ায়
বয়ে চলে প্রাণ অবধি সুরের ধারায়।
আজ বহমান হৃদ যমুনা, সুরেতে হয় যৌবনা
প্রাণের প্রতি পলেতে বিছায় আচল।

জাগিল প্রাণের অনন্ত ব্যাথা, আসিল অশ্রুর নীল পারাবার
আজ পড়িল মনে সে সুর আমার, বৃন্দাবনের হৃদ হাহাকার।
এলো ধ্যানে স্বরন সুধা, বাড়াল সুরের ক্ষুধা
অমর সে প্রেমের ধামে, তোমার মায়াজাল।

রচনাকাল – 03/02/2015

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ