আপন ফাউন্ডেশন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – ভাটির টান আসিল দয়ালরে

লাবিব মাহফুজ চিশতী

ভাটির টান আসিল দয়ালরে
আমার উজান গাঙ্গের কূলে
কূলহারা এ জীবনতরী এখন
ভাসে আঁখিজলে।

ওরে মাঝ দরিয়ায় ছিল আমার
সাধের একখান ঘর
গুরু নামের মন্ত্র দিয়ে
সাজানো সংসার।
এসে বিষম এক কালবৈশাখী ঝড়
আমায় ডুবালো অকূলে।

ওরে আমার তনু হইল জড়জড়
বিষয় মোহে পড়ে
আমি হারা হইলাম সাধের স্বপন
নিশিথ মাঝারে।
দয়াল তুমি নিজে এসে নাও ভিড়ায়ে
নিও লাবিবেরে তুলে।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 10/12/2024

Others Post

আপন খবর - Apon Khobor

লাবিব মাহফুজ চিশতী
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ