লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – আমার বুকে শত ব্যাথারী ঢেউ

লেখক – লাবিব মাহফুজ চিশতী

আমার বুকে শত ব্যাথারী ঢেউ
ভাঙন জ্বালা অবিরত,
পুড়িব আর কত আমি, জ্বলিবো আর কত।

বড় আশা করে বেঁধেছিলাম, নদীর চড়ায় ঘর
বন্ধু সনে নিরজনে, থাকবো জীবন ভর।
আসিলো এক তুফান নিঠুর, স্বপন হইল পরাহত।

কদম ডালে বসে কোকিল ডাকে করুণ সুরে
পঞ্চমী সুর জ্বালায় আগুন, দুঃখীনির অন্তরে।
দিনরজনী হু হু করে, প্রাণে জমা ব্যাথা যত।

কত শত ঢেউয়ের লহর, নদীর কূলে কূলে
অভাগীনির বুকে তেমন, বিচ্ছেদে ঝড় তোলে।
প্রেম বিরহী লাবিব বলে, কেমনে শুকাই প্রাণের ক্ষত।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 01/12/2025

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ