Date:

সংগীত
সুফি পোস্ট
ইংরেজী ব্লগ
সম্পাদকীয়
বাতায়ন
রেফারেন্স
আপন ডেস্ক
সুফিতত্ত্ব
আপন খবর পত্রিকা
আপন ফাউন্ডেশন
আপন আর্কাইভ
সুফি পোস্ট
ফেসবুক
ইউটিউব

সংগীত – আমার আরতো জায়গা নাই

লেখক – লাবিব মাহফুজ চিশতী

আমার আরতো জায়গা নাই
তুই বিনে কে এমন দরদ
চরণেতে দিবে ঠাঁই।

ও দয়ালরে
আরতো আমার নাই ভরসা, নাই আর সাহস মনে
পাপে তাপে জীর্ণ দেহ, করেছি অজ্ঞানে।
মাঝি হইয়া এ নিদানে, তরী নাও কূলে ভিড়াই।

ও দয়ালরে
মালিক যেমন কুকুর পোষে, অনুগত দাস
তেমনি আমায় রেখো দয়াল, না কইরো নিরাশ।
তোমার চরণ বিনে নাই আর আবাস, কভূ যেন না হারাই।

ও দয়ালরে
ক্ষমা দয়া গুণ তোমারী, তাইতো করি আশা
অকূল সাগর ভয় নাই আমার, হিমেল শাহ ভরসা
লাবিবের আকূল তিয়াসা, কল্পতরু সাঁই।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – ১৫|০৯|২০২৫ খ্রি.

আরো দেখুন -

লাবিব মাহফুজ চিশতী

আপন খবর পত্রিকার সম্পাদক এবং আপন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান

ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ