লেখক – মুহাম্মদ কামরুজ্জামান রাজ
ইমাম আবুল হাসান আশ-শাযিলী (রাদিয়াল্লাহু আনহু) বলেছেন: “হে সত্যসন্ধানী! যখন আল্লাহ তোমার জীবনে সংকীর্ণতা এনে দেন, রিযিকের দরজাগুলো বন্ধ করে দেন, এবং তাঁর বান্দাদের অন্তর তোমার প্রতি কঠোর হয়ে যায় তখন বুঝে নাও, আল্লাহ তোমাকে নিজের নৈকট্যে আনতে চান। তাই দৃঢ় থাকো, হতাশ হয়ো না।
বান্দা কখনো সংকীর্ণতা (কবদ) আবার কখনো প্রশস্ততা (বাস্ত) অবস্থার মধ্যে ঘুরতে থাকে। আর আল্লাহ তা‘আলা উভয় অবস্থাতেই তোমার কাছ থেকে বান্দাগী ও আনুগত্য চান।
তাই যখন তুমি সংকীর্ণ অবস্থায় পড়ো, তখন জেনে রাখো এর কারণ সাধারণত তিনটি হতে পারে:
1. কোনো গুনাহ যা তুমি করেছ,
2. দুনিয়ার কোনো কিছু তোমার থেকে চলে যাওয়া
3. কোনো জালিম ব্যক্তি তোমার সম্পদ বা শরীরের ক্ষতি করা।
যদি গুনাহ করে থাকো তাহলে ইস্তিগফার করো। যদি দুনিয়ার কিছু হারিয়ে যায় তাহলে তোমার রবের দিকে ফিরে আসো। আর যদি কারো জুলুমের শিকার হও তাহলে ধৈর্য ধরো ও সহ্য করো।
তবে সাবধান! নিজের নফসের প্রতিশোধ নিতে গিয়ে যেন তুমি নিজেই নিজের উপর জুলুম না করো।

