লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – স্ব-দেহে সাধনার সুধা

লাবিব মাহফুজ চিশতী

স্ব-দেহে সাধনার সুধা, খুঁজে পায়না হরিণী
দিগ্বিদিক সে বেড়ায় ঘুরে, চকিতে তার চাহনী।

এইভবে মৃগনাভী কস্তুরী মৃগ হয় যেজন
অঙ্গে তাহার রয় কস্তুরী, গন্ধে সে হয় ব্যাকুল ভারী
খুঁজলে কভূ না পায় তারি অন্বেষণ
স্বরূপেরি সাধ্য না হয় নিরূপন –
তেমনি অজ্ঞানীর ধারা, ঘুরে ভূবন পাগলপারা
স্বরূপ রূপে মেছাল করা, রূপে সেরূপ মোহিনী।

বিশ্বরূপ এ মানব রূপে তেমনি মিশে রয়
অজ্ঞানীজন না পায় দিশে, সাধনায় আসে প্রকাশ্যে
বৃন্তধামে পুস্প বাসে, সার পঞ্চক ফুল হয়
আদি হতে অনন্তে তার দিচ্ছে পরিচয় –
রসিক জনা ধারা চিনে, মধ্য স্রোতে যায় উজানে
সদা রয় নিঃশর্ত সমর্পণে, চরণে দিন রজনী।

জগতে গুরু চরণ সাধন ভজন যেজন করে
রিপুরাশি হয়ে মুক্ত, সত্যধামে হয় যে যুক্ত
কর্মযোগে পায় মাহাত্ম্য অন্তরে
পাঞ্জাতনের পঞ্চরূপ অঙ্গে ধরে –
অধম লাবিব বলে করজোড়ে, হিমেল শা নাম সহায় করে
ডুব দিয়া স্বরূপের ঘরে, পাই যেন চরণখানী।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 10/02/2026

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ