Date:

সংগীত
সুফি পোস্ট
ইংরেজী ব্লগ
সম্পাদকীয়
বাতায়ন
রেফারেন্স
আপন ডেস্ক
সুফিতত্ত্ব
আপন খবর পত্রিকা
আপন ফাউন্ডেশন
আপন আর্কাইভ
সুফি পোস্ট
ফেসবুক
ইউটিউব

বাণী – নূর শহুদ এলেম অজুদ

লেখক – লাবিব মাহফুজ চিশতী

1. প্রেমিকের চোখে প্রিয়তমাই সর্বত্র; আর অপ্রেমিকের চোখে সর্বত্র থেকেও প্রিয়তমা অদৃশ্য।

2. যে জ্ঞান মানুষকে বিনয়ী করে না তা কেবল মস্তিষ্কের দেয়ালে জমে থাকা কিছু শব্দমাত্র।

3. মারিফত কোনো রহস্যময় শব্দের উচ্চারণ নয়, বরং সত্যের সামনে নিজের অজ্ঞতাকে আবিষ্কার করা।

4. এলেম যদি নূরে না পৌঁছে, তা কেবলি তথ্য। নূর যদি শহুদ না হয় তা কেবলি আলো। শহুদ যদি অজুদে না পৌঁছে তা কেবলি অভিজ্ঞতা। আর যদি পৌঁছে, তবেই পূর্ণতা।

5. প্রেম হলো মহাবিশ্বকে একটি একক সত্ত্বায় সংকুচিত করা এবং সেই একক সত্ত্বার সম্প্রসারণ – এমনকি ঈশ্বর পর্যন্ত।

6. আমরা প্রথমে নিজেদেরকে দেহ ভাবি, তারপর মন, তারপর আত্মা। অবশেষে আমাদের কেউ কেউ বুঝতে পারে আসলে আমরা আলাদা কিছু নই। আমরা আদি নূরের আয়না মাত্র।

7. কিভাবে অন্যকে বিচার করি যেখানে নিজেই নিজের অজ্ঞানতা ও অর্জিতব্য বিপুল জ্ঞানরাশির অভাবজনিত হীনমন্যতায় নিয়ত দগ্ধ হই?

8. প্রেম এমন এক শক্তি যা আকাশকেও শাসন করে। তুমি সে প্রেমের অধিকারী হও, জমিন তোমারই পদস্পর্শধন্য হবে।

9. আশেকের এশক-জ্ঞান-তনে সদা বিরাজমান তুমিই। তোমার অনন্তেই আশেকের বিদ্যমানতা। তোমার ধ্যানে প্রশান্তি, দর্শনে পরমপ্রাপ্তি। আশেকের নিকট তুমিই পথ, তুমিই পথিক, তুমিই গন্তব্য।

10. ব্রহ্মান্ড এক অনিবার্য ছকে বাঁধা। সেটিই একমাত্র পথ যা তৈরী হয়েছে প্রত্যাবর্তনের জন্য। এখানে সবি ধ্বংসশীল/পরিবর্তনশীল। একমাত্র সেই নিয়ম ছাড়া যা শেষকে শুরুর সঙ্গে যুক্ত করে।

লেখক – লাবিব মাহফুজ চিশতী

আরো দেখুন -

লাবিব মাহফুজ চিশতী

আপন খবর পত্রিকার সম্পাদক এবং আপন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান

ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ