লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

প্রবন্ধ – যে বাস করে চিরবর্তমানে

লেখক – লাবিব মাহফুজ চিশতী

দৃশমান এ জগত কার্যকারণের এক অনন্ত শৃঙ্খল। ঠিক যেন এক বহতা নদী। অখন্ড এ কালচক্রের মাঝে অতীত-ভবিষ্যতের কোনো স্থান নেই। আমাদের অসংযত ও খন্ডিত উপলব্ধিই জগতের অখন্ডতাকে অতিক্রম করে বিভক্ত অস্তিত্বের জন্ম দেয়। যা-ই মূলত আমাদের সকল বন্ধন ও দুঃখের কারণ।

প্রবহমান নদীর মতই নিরবচ্ছিন্ন গতিধারা অর্জন করে যে বয়ে যায শাশ্বত ছন্দে এবং মিশে যায় ঐশী নিয়মের তরঙ্গে- সেই খুঁজে পায় নিত্য চেতনার দ্বার। আনন্দ-বেদনা তখন তার কাছে হয়ে ওঠে একই অনুভূতির দুটি রূপ। এখানেই অর্জিত হয় চিরস্থায়ী নিমগ্নতা। আর এ নিমগ্নতার মধ্যেই উপলব্ধি হয় ঐশ্বরিক মাহাত্ম্য।

আমরা প্রত্যেকে বাস করি এক অনন্ত পূর্ণতার মধ্যে। এ অখণ্ড পূর্ণতাই আমাদের অনাদী অনন্ত সত্য। না আমরা কোথাও থেকে এসেছি, না কোথাও যাবো। নির্বুদ্ধিতার কারণে সময়ের ভেদজ্ঞান শিখেছি, এ ভেদজ্ঞান রহিত হলেই অন্তরে আসবে অন্তরজ্ঞান, অনন্ত শান্তি।

জগতের প্রতিটি মুহুর্ত সে পূর্ণতম সময়েরই স্বপ্রকাশ, প্রতিটি বিন্দু সেই চিরন্তন অখন্ড অস্তিত্বেরই অবয়ব। অতিত বর্তমান ভবিষ্যৎ যুগপৎ এখানে বিরাজমান।

জগত মঙ্গলময়, শুভ, শাশ্বত ও পরিপূর্ণ। জ্ঞান-অজ্ঞান, পাপ-পূণ্য, আনন্দ-বেদনা সবি এখানে মহাকালে অন্তর্লীন। সকলই অনন্ত আনন্দের প্রকাশ।

দুঃখবোধ আমাদের গ্রাস করে তখনি যখন জগতের ঐক্য ক্ষুন্ন হয়। আমাদের চেতনা যখন বিক্ষিপ্ত হয়।

সেই মুক্ত যে বাস করে অনন্ত সত্যে, প্রেমে, ভালোবাসায়। নিমগ্ন থাকে বর্তমানে।

লাবিব মাহফুজ চিশতী
সম্পাদক – আপন খবর
পরিচালক – আপন ফাউন্ডেশন

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ