লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

বাণী – অন্তরে যার অখন্ড শান্তি

লাবিব মাহফুজ চিশতী

1. যে আত্মা অবিনশ্বর, নিখিল ব্রহ্মান্ডে পরিব্যাপ্ত; যে আত্মা আপন অস্তিত্বের গভীরে – তাকে যে উপলব্ধি করতে পারে, সেই আত্মজয়ী হয়। বিশুদ্ধ আত্মার প্রভায় সে জ্যোতির্ময় হয়।

2. বিষে ভরা অন্তর যখন তাকায় জগতের পানে, দেখা যায় মিথ্যার উৎকট দূর্গন্ধে বিষাক্ত জগতের রূপ। প্রেমে ভরা অন্তর যখন তাকায় জগতের পানে, দেখা যায় সত্যের প্রস্ফুটিত সৌন্দর্যে আনন্দিত জগতের রূপ।

3. মনের আকাশকে মুক্ত করো সকল অঙ্গিত রূপরাশি থেকে। তবেই সত্ত্বা প্রস্ফুটিত হবে দেহমন জুড়ে।

4. অস্তিত্ব থেকে ‍লুকিয়ে নয়, অস্তিত্বের গভীরের সেই পরম প্রশান্তি। মানবীয় আনন্দ বেদনাতেই সত্ত্বার সার্বিক প্রকাশ।

5. অন্তরে যার অখন্ড শান্তি, অপরিম্লান জ্যোতি, মুখে নিরহংকার, বিনয়নম্র প্রশান্তি, সেইতো মহাধীমান। পরমের সঙ্গে যিনি ওতপ্রোতযুক্ত, ইনছানে কামেল।

6. চাতূর্যপূর্ণ বা বুদ্ধিদীপ্ত যুক্তি নয়, তুমি উত্তীর্ণ হতে পারো শুধু নিমগ্নতায়। ঐকান্তিক নিবেদনের বিনয়নম্র প্রযত্নে।

7. অস্তিত্বের গভীরে যে ধ্যানমগ্ন হয়, তার স্বোপার্জিত আলোই তাকে পথ দেখায় “পথ হারিয়ে ফেলার পথ” / “যে পথে পথ হারায়”।

8. অভিজ্ঞতালব্ধ সত্ত্বাটিই আসল অন্তরের ধন। নিজের জীবন ক্ষয় করেই সে প্রজ্ঞা লাভ করতে হয়।

9. জগতের সকল পরিবর্তন মূলত পর্দার পরিবর্তনের মুখোশের আড়ালে নিত্য বিরাজমান সেই অখন্ড শাশ্বত সত্য।

10. ভেদজ্ঞান রহিত হলেই অন্তরে আসে অন্তরজ্ঞান।

লাবিব মাহফুজ চিশতী

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ