লাবিব মাহফুজ চিশতী
যে অন্তহীন প্রাণ
বুকে লয়ে ছুটিতেছি
পথে পথে নিশিদিন –
আমি কি চিনেছি তারে?
ছুটেছিল যে মহাসিন্ধু আদী
আপনার বুকে আমি লয়ে তারে বাঁধি
পূজার ডালা ভরি সপ্ততারায়
এলাম কূলের ধারে –
আমি কি চিনেছি তারে?
যে ছিল আমার অনন্তে ঘেরা
আমাতে তাহাতে চির মিলনের ধারা
আপন অঙ্গে লয়েছিনু টানি
আমানত – যতন করে –
আমি কি চিনেছি তারে?
যে ক্ষুধা লাগি জেগেছিল প্রাণ
আমি তারে দিয়েছিনু দেহের সন্ধান
আমাতে মিশে কামনা তাহার
ভেসেছিল একাকারে –
আমি কি চিনেছি তারে?
লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 09/10/2026

