আপন ফাউন্ডেশন

Date:

ফেসবুক
ইউটিউব

কবিতা – সাম্যের প্রদীপ

লাবিব মাহফুজ

তুমিও মানুষ আমিও মানুষ
একই খোদার সৃষ্টি,
তোমার আমার বিভেদ দেখো
কেমন তোমার দৃষ্টি।

হয়তো অনেক সুন্দর তুমি
টাকায় পকেট ভর্তি,
গাড়ির ঘাড়ে ঘুরো তুমি
সদাই করো ফুর্তি।

কিন্তু ভাই আমিও মানুষ
হলেও বেঁটে কালো,
চাকচিক্য দেহ তোমার হৃদয় অন্ধকারে
সাম্যের প্রদীপ জ্বালো।

রচনাকাল – 13/10/2012

Others Post

আপন খবর - Apon Khobor

লাবিব মাহফুজ চিশতী
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ