লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

কবিতা – পরশ

লাবিব মাহফুজ

আমার হৃদয় বীণার তারে তারে
মরমে, প্রাণের অন্দরে –
তোমার একটু পরশেই ঝংকৃত হয়
কত ভালোবাসা, কত সুর!
কত প্রণয় রাঙা মিলন মধুর
কত প্রেম!

কত জনমের হৃদি উল্লাস
কত মহাকালের ভাব উচ্ছাস
কত শান্তি, কত প্রাপ্তি
কোনো খোঁজ কি রাখো?
একটু পরশ দিয়েই দেখো!

রচনাকাল – 12/11/2016

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ