আপন ফাউন্ডেশন

Date:

কবিতা – মোহভঙ্গ

ফেসবুক পেজ
ইউটিউব চ্যানেল
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ

লাবিব মাহফুজ

মোহঘুম মোর ভাঙিয়া সখা
বিরহ তটিনী তীরে দিওগো দেখা –
ভাসাইও মোরে প্রিয় আঁখিবানে ভাসাইও!
নাইবা এলে প্রিয়, প্রিয় হয়ে মোর
ব্যাথা হয়ে যাতনায়, যতনে রহিও!

আধেক আধারে, আধেক আলোয়
না রাখিও নিজেরে মিলন মায়ায় –
বাধিও মোরে প্রিয় –
বিরহ বেদনায় মোরে বাধিও!
ক্ষণিক সুখের তরে, না চাহি তোমারে
চিরকালে ব্যাথা হয়ে, হৃদয়ে রহিও!

রচনাকাল – 14/10/2020

সাবস্ক্রাইব করুন
ফেসবুক পেজ
ইউটিউব
ইনস্টাগ্রাম
টুইটার X