আপন ফাউন্ডেশন

Date:

সংগীত – আমি জন্মাবধি অপরাধী

ফেসবুক পেজ
ইউটিউব চ্যানেল

লাবিব মাহফুজ

আমি জন্মাবধি অপরাধী
আমার অপরাধের সীমা নাই,
এই পাপী দেহ লইয়া আমি
কেমনে রাঙা চরণ চাই!

দয়াল দশইন্দ্রিয় রিপু আদি
তারাই আজ আমার বিবাদী গো –
তারা টানে আমায় সংসার মোহে
আমার বাঁচিবার কি উপায় নাই?

দয়াল ভবে আমি কলঙ্কীনি
আছি তোমায় ভূলে দিনরজনী গো –
এই পাপের বোঝা মাথায় লইয়া
কেমন করে পাড়ে যাই?

দয়াল আমার অন্তিম কালে শেষ নিদানে
তোমার শ্রীরূপ যেনো রয় নয়নে গো –
আমি পার হইবো ভবসিন্ধু
ঐ রূপের ভেলা যদি পাই?

রচনাকাল – 09/11/2021

সাবস্ক্রাইব করুন
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ