লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – নূর শহুদ আর এলেম অজুদ

লেখক – লাবিব মাহফুজ চিশতী

নূর শহুদ আর এলেম অজুদ, সাবেত করো আশেকান
আত্মময় অনন্ত শক্তি, মান আরাফায় নিদর্শন।

দরিয়ার নাম উলুহিয়াত, তথায় ছিল মাওলারি জাত
গুপ্ত ছিল জাত আর সিফাত, আহাদ ছিল মুখফিয়ান –
ওহদাতে মউজ দিয়া, রবুবিয়ত সাজাইয়া
চার এতবারে নিরখিয়া, প্রকাশ হল গুপ্তধন।

এবার আবুদিয়ত এমকানীতে, নয় বতনে এ জগতে
পাচে সাতে তিন সুরতে, তিন সেফাতে প্রকাশন –
পঞ্চশক্তি ভেদের মূলে, পঞ্চ প্রেমে ব্রমান্ডলে
পঞ্চধামে নিত্য খেলে, রূপের খেলা নিশিদিন।

ছিল পুশিদাতে পঞ্চ সে নূর, পঞ্চ হু‘ তে হইল জহুর
পাচে চাইরে ভেদের খবর, তেফেলে হয় কামেলীন –
এবার লাবিবের এই সুরত ধরে, খেলছে খেলা পরোয়ারে
এ ভ্রমান্ড খেলাঘরে, লীলাময় সে নিরাঞ্জন।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 13/11/2025

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ