আপন ফাউন্ডেশন

Date:

জানাজার নামাজ – নিয়ম কানুন ও দোয়াসমূহ

ফেসবুক পেজ
ইউটিউব চ্যানেল

সংকলন – লাবিব মাহফুজ চিশতী

জানাজা – জানাজা শব্দের অর্থ মরদেহ। জানাজার নামাজ আদায় করা ফরজে কেফায়া। এলাকার দু একজন আদায় করলে সকলেরই আদায় হয়ে যায়। কেউ আদায় না করলে সকলেরই গুনাহ হয়। জানাজার নামাজ পুরুষদের জন্য আবশ্যক।

জানাজার নামাজের ফরজ ও সুন্নত – জানাজার নামাজের ফরজ ২ টি। চার তাকবীর বলা ও জানাজার নামাজ দাঁড়িয়ে পড়া। সুন্নত ৩ টি। প্রথম তাকবীরের পর ছানা পড়া, দ্বিতীয় তাকবীরের পর দরুদ পড়া, তৃতীয় তাকবীরের পর মৃত ব্যক্তির জন্য দোয়া করা।

হাত উঠানো – জানাজা নামাজে শুধু প্রথম তাকবীরে হাত উঠাবে এছাড়া আর কোনো তাকবীরে হাত উঠানো যাবে না।

জামাতে দাড়ানো – কাফন ঢাকা মরদেহ জামাতের সামনে রাখতে হবে। মরদেহের সিনা বরারব ইমাম দাড়াবেন। কাতার বেজোড় রাখবেন।

ইমামের নিয়ত – নাওয়াইতু আন উয়াদ্দিয়া লিল্লাহি তায়ালা আরবাআ তাকবীরাতি ছালাতিল জানাযাতি ফারযুল কিফায়াতি ওয়াচ্ছানাউ লিল্লাহি তায়ালা ওয়াচ্ছালাতু আলান্নাবীয়্যি ওয়াদ্দোয়াউ লিহাযাল মাইয়্যেতি আনা ইমামুল লিমান হাযারা ওয়া মাই ইয়াহযুর মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতে আললাহু আকবার।

ইমামের বাংলা নিয়ত – আমি ইমাম হয়ে জানাজার ফরজে কেফায়া নামাজ চার তাকবিরসহ কিবলামুখী হয়ে আদায়ের নিয়ত করছি।

মুক্তাদির নিয়ত – নাওয়াইতু আন উওয়াদ্দিয়া লিল্লাহি তা’আলা আরবা’আ তাকবীরাতিন সালাতিল জানাযাতি ফারদিল কেফাইয়তি আছ্ছানাউ লিল্লাহি ওয়াস সালাতু আলান্নাবীয়্যি ওয়াদ্দু’আউ লিহাযাল মাইয়্যিতি ইক্বতাদাইতু বিহাজাল ইমামি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি-আল্লাহু আকবার।

মুক্তাদির বাংলা নিয়ত – আমি জানাজার ফরজে কেফায়া নামাজ চার তাকবিরসহ এই ইমামের পেছনে কিবলামুখী হয়ে আদায়ের নিয়ত করছি।

মৃত পুরুষ হলে ‘লেহাযাল মাইয়্যেতে’ এবং নারী হলে ‘লেহাযিহিল মাইয়্যেতে’ বলা যায়, তবে মৃত পুরুষ না নারী তা না জানলেও নামাজ হবে।
ইমামের জন্য

জানাজা নামাজের নিয়ম –
১. প্রথম তাকবীরের পর ছানা পড়া।
২. দ্বিতীয় তাকবীরের পর দরূদ পড়া।
৩. তৃতীয় তাকবীরের পর দুআ পড়া।
৪. চতুর্থ তাকবীরের পর সালাম ফিরানো।

প্রথম তাকবীর

নিয়তের পর আল্লাহু আকবার বলে হাত বেঁধে ছানা পাঠ করুন ।

ছানা – সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া তাবারাকাসমুকা, ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুকা।
অর্থ: হে আল্লাহ! আমি আপনারই পবিত্রতা ঘোষণা করছি এবং আপনারই প্রশংসা করছি। আপনার নাম বরকতময়, আপনার মর্যাদা অতি উচ্চ এবং আপনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই।

দ্বিতীয় তাকবীর

হাত না তুলে আল্লাহু আকবার বলে দরুদ শরীফ পাঠ করুন।

দরুদ – আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইবরাহিমা ওয়া আলা আলি ইবরাহিম ইন্নাকা হামিদুম-মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইবরাহিম ওয়া আলা আলি ইবরাহিম ইন্নাকা হামিদুম-মাজিদ।
অর্থ: হে আল্লাহ! উম্মি নবি মুহাম্মাদের ওপর এবং মুহাম্মাদের পরিবারের ওপর রহমত বর্ষণ করুন, যেমন রহমত বর্ষণ করেছেন ইবরাহিমের ওপর এবং ইবরাহিমের পরিবারের ওপর। উম্মি নবি মুহাম্মাদ ও তার পরিবারকে বরকত দান করুন, যেমন ইবরাহিম ও তার পরিবারকে বরকত দান করেছেন। নিশ্চয়ই আপনি প্রশংসিত, মহিমান্বিত।

তৃতীয় তাকবীর

হাত না তুলে আল্লাহু আকবার বলে মৃতের জন্য দোয়া পাঠ করুন।

দোয়া – প্রাপ্তবয়স্ক নারী/পুরুষের জন্য
আল্লাহুম্মা-গফিরলি হায়্যিনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনছানা। আল্লাহুম্মা মান আহইয়াহতাহু মিন্না ফাআহয়িহী আলাল ইসলামি ওয়া মান তাওয়াফ ফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহ আলাল ইমান।
অর্থ: হে আল্লাহ! আমাদের জীবিত ও মৃত উপস্থিত ও অনুপস্থিত, ছোট ও বড় এবং পুরুষ ও নারী সবাইকে ক্ষমা করে দিন। হে আল্লাহ আপনি আমাদের মধ্য থেকে যাদের জীবিত রেখেছেন ইসলামের ওপর জীবিত রাখেন আর যাদের মৃত্যুদান করেছেন তাদের ইমানের সঙ্গেই মৃত্যুদান করুন।

দোয়া – অপ্রাপ্তবয়স্ক ছেলে শিশু হলে
আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতঁও ওয়া জাআলহু লানা আজরাঁও ওয়া জুখরাঁও ওয়া জাআলহু লানা শাফিয়াও ওয়া মুশাফফাআন।
অর্থ: হে আল্লাহ! এই বাচ্চাকে আমাদের নাজাত ও আরামের জন্য আগে পাঠিয়ে দাও, তার জন্য যে দুঃখ, তা আমাদের প্রতিদান ও সম্পদের কারণ বানিয়ে দাও, তাকে আমাদের জন্য সুপারিশকারী বানাও, যা তোমার দরবারে কবুল হয়।

দোয়া – অপ্রাপ্তবয়স্ক মেয়ে শিশু হলে
আল্লাহুম্মাজ আলহা লানা ফারতও ওআজ আলহা লানা আজরাঁও ওয়া জুখরাঁও ওয়াজ আলহা লানা শাফিআও ওয়া মুশাফফাআ।
অর্থ: হে আল্লাহ! এই বাচ্চাকে আমাদের নাজাত ও আরামের জন্য আগে পাঠিয়ে দাও, তার জন্য যে দুঃখ, তা আমাদের প্রতিদান ও সম্পদের কারণ বানিয়ে দাও, তাকে আমাদের জন্য সুপারিশকারী বানাও, যা তোমার দরবারে কবুল হয়।

চতুর্থ তাকবীর

হাত না তুলে আল্লাহ ‍আকবার বলে সালাম ফিরাতে হবে।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

ধন্যবাদ সবাইকে।

Others Post

ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ