সংকলন – লাবিব মাহফুজ চিশতী
দরুদের কাসিদা – আল্লাহুম্মা
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
ওয়া আলা আলি সায়্যিদিনা মাওলানা মুহাম্মাদ।
১. নবীর প্রেম নাই যার অন্তরে, কিসের তাহার বন্দেগী
হা হুতাশে জীবন যাবে, বরবাদ হবে বন্দেগী।
২. কোথায় রইলা প্রাণের রাসুল, আমাদেরকে ছাড়িয়া
আপনি ছাড়া কি লাভ হবে, এ ধরাতে বাঁচিয়া।
৩. যে নবীজির আগমনে, কুল মাখলুকাত উজালা
সে নবীজির মহব্বতে, দরুদ পড়ো নিরালা।
৪. প্রেমাগুনে জ্বলে মরি, ওহে খোদা রাব্বানা
আমি যাহার প্রেমে পাগল, সেতো সোনার মদিনা।
৫. আরশের নিচে সেজদায় পড়ে, কান্দে নবী জারে জার
মাফ করে দাও দয়াল মাওলা, উম্মত আমার গুনাহগার।
৬. জুমলা মাশুক আস্ত আশেক পর্দাহী
জিন্দা মাশুক আস্ত আশেক মুর্দাহী
৭. ইল্লাতে আশেক জে ইল্লাত হায় জুদাস্ত
ইশকে ইছতের নাবে আছরারে খোদাস্ত।
৮. এক জামানা ছহবতে বা আউলিয়া
বেহতর আয ছাদ ছালাত্বয়াত বেরীয়া।
৯. গরতু খাহী হাম নশীনী বা খোদা
গো নাশীনি দার হুজুরে আউলিয়া।
১০. ইশকে মাহবুবে খোদা জিস দিলমে হাসেল নেহি
লাখো মমিন হো মাগার ঈমান মে কামেল নেহি।
১১. আউলিয়ারা হাস্তে কুদরত আজেলাহ
তীরে জুস্তে রাজে আরান দাশজেরাহ।
১২. নামাজে জাহেদা সেজদা সজুদাস্ত
নামাজে আশেকা তরকে অজুদাস্ত।
১৩. বে ইয়াদে খোদা শুদম মিজা আন্দ
আম্বিয়ারা তু কতল মিকারে দান্দ।
১৪. আঁ কাবা গুজারে গাহে খলিলাস্ত
এ কাবা গুজারগা রাব্বে জলিলাস্ত।
১৫. মান্না গনজাম দর জমিনে আছেমা
লেকে গনজাম দর ক্বলবে মু‘মিনা।
জিকিরের কাসিদা – হাসবি রাব্বি
হাসবি রাব্বি জাল্লাল্লা, মাফি কালবী গাইরুল্লাহ
নূর মুহাম্মদ সাল্লাল্লা – লা ইলাহা ইল্লাল্লাহ।
১. যত যত নাম ধরি, যত যার তারিফ করি
সেই আল্লা জাত বারি, লা ইলাহা ইল্লাল্লাহ।
২. কসা মাজা কালি করা, হরণে পূরণে পোরা
ঠিকেতে পড়িল ধরা, লা ইলাহা ইল্লাল্লাহ।
৩. তারি প্রেমে পাগলিনি, যেন মণি হারা ফণি
দিবানিশি তারি ধ্যানি, লা ইলাহা ইল্লাল্লাহ।
৪. জিকির ও ফিকির যত, তারি মেরা করি কত
জপমালায় জপি সেতো, লা ইলাহা ইল্লাল্লাহ।
৫. কাবাকি মন্দির ঘরে, পূজে সবে তারি তরে
সেই ঘেরা সর্বস্তরে, লা ইলাহা ইল্লাল্লাহ।
৬. বাহির ও ভেতরও যেই, ব্যাপিত আছেন যেই
দমে দমে জপি এই, লা ইলাহা ইল্লাল্লাহ।
৭. শসজেহেত লা মাকান, তারি নাম তারি স্থান
সেজনা সবারি জান, লা ইলাহা ইল্লাল্লাহ।
৮. পাতাল যে কি গগন, রবি শশী তারাগণ
জপিতেছে ত্রিভূবন, লা ইলাহা ইল্লাল্লাহ।
৯. স্বর্গ নরক আদি তারা, মালেকও রেজোয়ান যারা
তছবি পড়ে ফেরেশতারা, লা ইলাহা ইল্লাল্লাহ।
১০. মিজান ও পুলছিরাত, সকলি সে হাশরত
মাহফুজেতে কালাম লেখে, লা ইলাহা ইল্লাল্লাহ।
জিকিরের কাসিদা – আল্লা আল্লা আল্লাহু
আল্লা আল্লা আল্লাহু, লা ইলাহা ইল্লাহু
১. কাউছারেরও মালিক আপনি, নবীদের সরদার
রোজ হাশরে বিলাইবেন, হাউজে কাউছার – নবীজি
২. মউতের তুফান আসবে যখন, নবীগো আমার
দুই নয়নে দেখি যেন, চেহারা তোমার – নবীজি
৩. গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার
লক্ষ কোটি সালাম জানাই কদমে আপনার – নবীজি
৪. জাতি নূরের জ্যোতি দিয়া আল্লাহ করিলেন সৃজন
আরশ পরে লা মাকানে রাখিলেন গোপন – নবীজি
৫. মা আমেনার কোলে সে নূর আসিলেন ধরার
খানায়ে কাবা সেজদায় পড়ে মাটিতে লুটায় – নবীজি
৬. আপনার নূরে পয়দা হলো তামামও সংসার
কে আছে আর আপনার মত, এ বিশ্ব মাঝার – নবীজি
৭. মেরাজেতে গেলেন নবী, বোরাকে সওয়ার
বিনা পর্দা লা মাকানে, দীদারও মাওলার – নবীজি
৮. কাদজা আকুম মিনাল্লাহে নূর কুরআনে প্রমাণ
নুরুন আলা নূর নবীজি মাওলার পাক জবান – নবীজি
৯. আল্লাহর বন্ধু দয়াল নবী, রহমতের ভান্ডার
রোহ হাশরে পিলাইবেন হাউজে কাওসার – নবীজি
১০. আপনারে দেখিলে নবী দোযখ হয় হারাম
দয়া করে দিয়েনগো দেখা, হাবীব দোজাহান – নবীজি
১১. মানুষের সুরত নিয়েগো নবী, আসলেন এই ধরায়
প্রেমিক বিনে আপনাকে নবী, চেনা বিষম দায় – নবীজি
১২. আমাদের জন্য কান্দে নবী সোনার মদিনায়
নুর নবীজির নুর কদমে সালামও জানাই – নবীজি
১৩. পেঁয়ারে ছুরত হস্তাঁ ছেহরা, মুঁহছে জরতে ফুল
নুরকা পুতলা চাঁদকা টুকরা, হক্ক পিয়ারা রাসুল – নবীজি
১৪. ইয়াছিন ত্বোয়াহা কামলিওয়ালা, কোরআন কি তাফসীর
হাজের নাজের শাহেদ কাছেম, আয় ছেরাজুম মুনীর – নবীজি
১৫. হামেদ মাহমুদ আউর মোহাম্মদ, দোজাহানকা সর্দার
জানছে পিয়ারা রাজ ধুলারা, রহমতকা সরকার – নবীজি
কিয়ামের কাসিদা – ইয়া নবী
ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসুল সালামু আলাইকা
ইয়া হাবীব সালামু আলাইকা, সালাওয়া তুল্লাহ আলাইক।
১. মদিনার অলি-গলিতে, মন চায় ছুটিয়া যাইতে
রওজায়ে আতহার চুমিতে, দরুদ ও সালাম ভেজিতে।
২. জিবরাইল ডাকে বারে বার, খুলে দাও আসমানের দুয়ার
এসেছেন নবীদের সরদার, করিতে মাওলারই দীদার।
৩. নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমিনা
নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা।
৪. নবীজি নূরেরই খনি, সেই নূরে জগত নূরানী
পরকালের খেয়া তরনী, ভুলিনি মোরা ভুলিনি।
৫. আশেকের মনের বেদনা, বুঝাইলে কেহ বুঝেনা
শুনাইলে কেহ শুনেনা, শোনেন যে শাহে মদিনা।
৬. নবীজি আসিয়া ধরায়, ধ্যান করিতেন হেরার গুহায়
কাঁদিতেন উম্মতের মায়ায়, এখনও কাঁদের মাদিনায়।
৭. নবীগো আপনিযে নূরেতে পয়দা, সে নূরে তামাম জাহানও পয়দা
আপনিযে কাবার ও কাবা, আশেকের গলারও মালা।
৮. মদিনার পানে চাহিয়া, কাঁদিযে গজল গাহিয়া
দেখা দেন পর্দা উঠাইয়া, দেখিবো নয়ন ভরিয়া।
৯. কানে শুনি সোনার মদিনা, দেখিবার নসীব হলোনা
আমায় নিয়ে যায় রওজা মদিনা, আশেকের মনে মানেনা।
১০. আমারো মরণের কালে, নবীগো আপনারে পাইলে
থাকবেনা মরণ যন্ত্রণা, এ টুকুই মনের বাসনা।
১১. আশেকের চোখেরও পানি, ঝড়িছে দিবা রজনী
আপনি যে নূরের খনি, নূরেতে জগত নূরানী।
১২. আরবের মরু প্রান্তরে, পাঠাইলেন মাওলা আপনারে
আব্দুল্লার জীর্ণ কুটিরে, আমেনা মায়ের উদরে।
১৩. হে নবী, আপনিযে মোদের কান্ডারী, নেই আর কেও মোদের দরদী
হাশরে উম্মতও বলি, কোলেতে নিয়েনও তুলি।
১৪. উড়িল আল্লাহর বাণী, পোহালো দুঃখ রজনী
করিল জগত নূরানী, আমেনার নয়নও মণি।
১৫. নবী না হয়ে দুনিয়ায়, না হয়ে ফেরেশতা খোদার
হয়েছি উম্মতও তোমার, তার তরে শুকুর হাজার বার।
১৬. আপনি যে নূরের রবী, নিখিলের ধ্যানের ও ছবি
আপনি না এলে দুনিয়ায়, আধাঁরে ডুবিত সবি।
১৭. চাঁদ সুরুজ আকাশে ভাসে, সে আলোয় হৃদয় না হাসে
এতে তাই হে নব রবী, মানবের মনের আকাশে।
১৮. আপনারই নূরের আলোকে, জাগরণ এলো ভূলোকে
গাহিয়া উঠিল বুলবুল, হাসিল কুসুম পুলকে।
১৯. জিবরাইল ডাকে বারে বার, খুলে দাও আসমানের দুয়ার
এসেছেন নবীদের সরদার, করিতে মাওলারই দীদার।
২০. দীদারে রওজাকি তামান্না, দিলমে হায় ইয়েকি তারানা
হো কেছে মাদিনা জানা, বেকুল হায় দিলে দিওয়ানা।
২১. হাশরমে হামকো বাচানা, আপিনি দামানমে হামকো চোপানা
শরবতে কাওছার পিলানা, বেকুল হায় দিলে দিওয়ানা।
২২. মখজনে আছরারে ছিনা, ইলমো হিকমতকা খাজিনা
নুরছে মামুরেছীনা, মেশকছে বেহতর পছীনা।
২৩. আরশকা কাবা মদিনা, পরশকা কাবা মদিনা
কাবাকা কাবা মদিনা, জান্নাতুল মাওয়া মদিনা।
২৪. আরশকা রওশন সেতারা, হাজীরী কাহো ইশারা
দেখ কর রওজা পিয়ারা, লাও সালাম আব ত্ব হামারাহ।
২৫. ত্বালাআল বাদরু য়া’লাইনা, মিন ছানিআতিল ওয়াদায়ী
ওয়াজাবাশ শুক’রু য়া’লাইনা মা দা ‘য়া লিল্লাহি দা’য়ী।

