লাবিব মাহফুজ চিশতী
তুরের প্রদীপ জ্বালাও প্রভূ, ক্বলবে তুরে মোর
ঘুচাও নেকাব, আনো দীদার, রোশনি অন্তর।
বড় আন্ধেরা যে হিয়াখানি
মরণ-সূতে বাঁধন টানি
জীবন-পাতায় লিখো প্রভু
বন্দনা তোমার –
অগ্নি পাত্র হতে জ্বালো
নূরানী তসবির।
আমার তুর সিনাইয়ের পর্দা এবার
খোলো খোলো প্রভু –
আমার হিয়ার মাঝে দিবস-সাঝে
আনো রূপ-পেয়ালা ঋভূ!
দীদার দীলের তামান্না যে
চায় এ মুসাফির।
লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 20/06/2026

