লাবিব মাহফুজ চিশতী
দীনবন্ধু কৃপাসিন্ধ ডাকি তোমায় বারে বার
তুমি নিবে এ নিদানে জায়গা নাই আর দাড়াইবার।
বৃথা কাজে হয়ে মত্ত, হল গুরু মন্ত্র হারা চিত্ত
হারাইলাম স্ব-মাহাত্ম্য, ভব জ্বালা হইল সার।
আমার না কাটিল আধার নিশি, চারিদিকে অন্ধকার।
মায়া কানন বন্ধন ভারি, কভু না ছুটিতে পারি
পায়েতে সংসারের বেড়ী, সদায় মনে হাহাকার।
আমার নিদানের কান্ডারী হয়ে, করো দয়াল ভবপাড়।
মজলো না মন তোমার প্রেমে, ভুলে রইলাম বিষয় কামে
না ফিরিলাম স্বরূপ ধামে, অচেতনে বেলাপাড়
লাবিব বলে দয়াল মুর্শিদ, তুমি বিনে নাই উদ্ধার।
লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 09/09/2026
