লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – অধরারে ধরবি যদি

লাবিব মাহফুজ চিশতী

অধরারে ধরবি যদি পাগল মন
অন্তরে অনঙ্গ হয়ে, গুরু চরণ কর সাধন।

গুরু পাদপদ্মে যেজন রয়
অসীমেরে সীমার মাঝে, দেখতে যেজন পায়।
তারে ধরে না আর বিষয় মায়ায়
করে উর্দ্ধদেশে বিরাজন।

কাজল কোঠা রঙমহলের ঘর
যেথা চন্দ্র ওঠে পূর্ণরসে, নিত্য নিরন্তর।
যেথা বিজলী মাঝে লুকায় আধার
নীরে ক্ষীরে নিরঞ্জন।

গুরুর দয়া যেজন ভবে পায়
নিগুমে নিরঞ্জন হেরি মেরাজ তারি হয়।
অধম লাবিব বলে হে দয়াময়
দিও শ্রীরূপ দরশন।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 09/09/2026

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ