লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – মোহ মায়ার শিকল বেড়ী

লাবিব মাহফুজ চিশতী

মোহ মায়ার শিকল বেড়ী, গলে পড়ে হইলাম হীন
ওরে আমার দিনে দিনে দিন ফুরালো
ঘিরে এল কালশমন।

ওরে বৈদিক ঘোরে মন অন্ধকার, চৌদিকে মোহ কারাগার
সামনে দেখি অকুল পাথার, ঘনায় সন্ধ্যা অস্তমান –
দয়াল তোমার কৃপা বারি বিনে, সহায় কি আর এ নিদানে
কেহ নাই গো তুমি বিনে, কৃপা করে দাও চরণ।

আমার অচেতনে গেল বেলা, সাঙ্গ হল ভবের খেলা
সার হল এ ত্রিতাপ জ্বালা, আয়ু হল অবসান –
অকুলের কান্ডারী তুমি, পতিতপাবন অন্তর্যামী
হয়ে আমার চিত্ত স্বামী, বাঁচাও মোহ মত্ত প্রাণ।

কুপথে বিপথে সদায়, জীবন গেল বৃথা মায়ায়
ষড়ভ্রান্তির বিষম জ্বালায়, ক্রমে দেহ হইল ক্ষীণ –
দয়াল কৃপা করো লাবিবেরে, ত্বরায়া নাও পারাবারে
টানিয়া নাও তোমার ধারে, দিয়া প্রেমো আলিঙ্গন।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 10/09/2026

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ