লাবিব মাহফুজ চিশতী
দীল কাবাতে হজ্ব করিলে, অধর ধরা যায়
তারে ধরবি যদি আয় রে মন
ধরবি যদি আয়।
পঞ্চ নূরে কাবা হয় তৈয়ার
জলিল কাবায় আকবরী হজ্ব, মিলিবে দীদার।
আল কালবু বাইতুল্লাহ খবর, হাদিসে ফরমায়।
মুমিনের কলবে খোদার ঘর
কাব কাওসিনে রূপের খেলা খেলছে নিরন্তর।
নাহনু আকরাবু প্রচার কোরানেতে রয়।
খোদার আরশ মুমিনের অন্তর
আহসান সুরতে কাবা খোদার বসত ঘর
হাজী যেজন মানুষ কাবার, সেইতো দেখতে পায়।
নিরিখ বর্যখ ঠিক রাখো অন্তর
মানুষ কাবার পানে দেখো, বাইত আল মামুর
লাবিব বলে কাবার খবর, মানুষ বিনে নয়।
লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 10/09/2026
